২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

অচিরই চট্টগ্রামে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে-জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> উপজেলা ও থানা পরিদর্শনে এসে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো:ফখরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। তারপরও কিছু ঘটনা ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে।সোমবার (১২ আগস্ট) বিকেলে সাতকানিয়া থানা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।জেলা প্রশাসক বলেন, জনজীবন স্বাভাবিক করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে চট্টগ্রামের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে এবং ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলবে।শিক্ষার্থীদের সঙ্গে সমন্নয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে থানার পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তিনি।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ সকল ফ্যাসিস্ট। জনজীবন স্বাভাবিক করতে ছাত্রদের সঙ্গে প্রশাসনের সমন্নয় খুবই জরুরি। এ সময় তিনি ট্রাফিক কন্ট্রোলে রেডক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট এবং স্কাউটদের সাথে শিক্ষার্থীরা সমন্নয় করে কাজ করবে বলে জানান।এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page