১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার –

হোয়ানকে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১২ই সেপ্টেম্বর বিকালে মহেশখালী থানার পুলিশের আয়োজনে ওসি মোঃ আব্দুস সোলতানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, হোয়ানক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা ফোরকান আহমেদ, কালাগাজীর পাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন, বিএনপি নেতা মাষ্টার আব্দুল করিম, যুবদল নেতা আসাদ উল্লাহ হেলালী, মোহাম্মদ মোরশেদ, হোয়ানক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল সিকদার ও পুলিশ সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  আয়োজিত পথসভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হোয়ানক ইউনিয়ন’কে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চায় তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page