২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা (বাগেরহাট) >>> সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত অবস্থায় একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড,শুক্রবার ২৫ জুলাই সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকী কর্তৃক মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যগণ চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page