২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার ঢাকা-যশোর রুটে আবারও ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু ৯ সেপ্টেম্বর থেকে আজ টিভিতে যা দেখবেন: ২৬ আগস্ট ২০২৬-এর খেলার সূচি দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় রদবদল শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ
     
             

সুনামগঞ্জ-২ আসনে ত্রি-মুখী নাকি দ্বিমুখী লড়া হবে ভোটারদের মাঝে রয়েছে কৌতুহল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> ভাটির জনপদ হিসেবে খ্যাত সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এ নিয়ে ও রয়েছে সাধারন ভোটারদের মাঝে উৎসবের আমেজের পাশাপাশি উদ্বেগ আর উৎকণ্ঠ।স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন সুনামগঞ্জ-২ এ আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী এগিয়ে থাকলেও আলোচনায় উঠে এসেছেন জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। অন্যদিকে আওয়ামী লীগ সরাসরি মাঠে না থাকলেও এক স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ।এই আসনে মূল লড়াই জমে উঠেছে বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির-এর মধ্যে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় নেতৃত্বের ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ নাছির উদ্দিন চৌধুরীকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। ১৯৯৬ সালে লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করে তিনি এ অঞ্চলের রাজনৈতিক ধারা বদলে দিয়েছিলেন। বিএনপির স্থায়ী ভোটব্যাংকের পাশাপাশি সুরঞ্জিতপন্থী প্রগতিশীল ভোটারদের একটি অংশ তার দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়েছেন শিশির মনির। ব্যক্তিগত যোগাযোগ ও গ্রহণযোগ্যতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। তবে তার প্রধান চ্যালেঞ্জ হলো দলীয় সাংগঠনিক দুর্বলতা এবং কেন্দ্রভিত্তিক কর্মীর অভাব।আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে না থাকলেও স্থানীয় রাজনীতির মাঠ ছেড়ে দেয়নি। গুঞ্জন রয়েছে, আওয়ামী ঘরানার একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেব ঝিনুককে সমর্থন দিতে পারে। তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে শক্ত অবস্থানে থাকেন, তবে ভোট ভাগাভাগির অঙ্ক পাল্টে যেতে পারে। এতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হলে জামায়াতের অবস্থান কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।এই আসনে প্রায় ৩ লাখ ভোটার রয়েছেন, যার মধ্যে একটি বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী। সুরঞ্জিত সেনগুপ্তের সময় থেকেই এই ভোটব্যাংক জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখে আসছে। এবার নিরাপত্তা, উন্নয়ন ও আস্থার প্রশ্নে তারা কাকে বেছে নেবেন, সেটিই হবে দেখার বিষয়। এছাড়া নারী ভোটারদের উপস্থিতি ও পছন্দের প্রার্থীও জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে।নির্বাচনী মাঠে আরও রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মাওলানা শুয়াইব আহমদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা নুরুদ্দিন। তবে মূল দুই প্রার্থীর ভোট সমীকরণে তারা কতটা ভাগ বসাতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের সময়সূচি মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।সব মিলিয়ে দিরাই-শাল্লার হাওর পাড়ের মানুষের নজর এখন ১২ ফেব্রুয়ারির দিকে। প্রবীণ বনাম নবীনের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, তা নির্ভর করছে সাধারণ ভোটারদের সিদ্ধান্তের ওপর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান 
কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭

You cannot copy content of this page