৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি ::

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষার পাশাপাশি চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে এক দিনমজুর পরিবার।বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালি স্লুইসগেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে।সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল. নং ১০৭, খতিয়ান নং ০১-এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩ দশমিক ৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়ার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি স্থাপনের পাশাপাশি বোরো চাষ করে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।তিনি বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরে তাঁর বাবার নামে ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়।সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্ত পাওয়া ওই জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁর চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি দখলের চেষ্টা বন্ধ করে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া প্রমূখ। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page