২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> ”শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী -২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশুদিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর্দশ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরুপ প্রভাব পড়বে। তিনি আরো বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ার ও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, যা আগামী প্রজন্মের আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধূলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষনিক তাদের আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেছেন,একটি পরিবারে তার শিশুর বেড়ে উঠা থেকে শুরু করে আলোকিত মানুষ করে তুলতে হলে নিজের ঘরের নারী কিংবা সহধর্মিনীকে সম্মান করতে হবে। কেননা ঘরের নারীকে সম্মান করলে সন্তানটির প্রতি ঐ নারী বা স্ত্রীর দায়িত্ব অনেকগুন বেড়ে যাবে ফলে শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলোয় মনোনিবেশের মাধ্যমে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আর আজকেই বিশ্ব শিশুদিবস পালন করেই আমরা সীমাবদ্ধ থাকব না মনে করতে হবে প্রতিটি দিন আমাদের শিশুদের জন্য এই দিবসটির গুরুত্ব অপরিসীম। তখনই শিশুদের প্রতি আমরা যারা অভিভাবকরা রয়েছি সকলের দায়িত্ববোধের জায়গাটা বেড়ে যাবে। তিনি সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

You cannot copy content of this page