৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন
  • সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি >>> কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকা ডুবিতে শিশুসহ ৭জন পনিতে পড়ে গেলে ও ৫জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন, বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (৪৫) কে।এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পরে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করেছেন। ঘটক ও এক শিশুসহ ২ জন নিখোঁজ আছেন, তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page