৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সালথায় পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরের সালথায় পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী ( সর্জনকান্দা) গ্রামের রফিক বিশ্বাস এর ছেলে মোঃ নাঈম বিশ্বাস (২০) কে পুলিশের চাকরি দেওয়ার নামে ২ লাখ টাকা নেয় ফায়ার সার্ভিসে কর্মরত উপজেলার বেতাল গ্রামের মধু মাতুব্বর (৬৫) ও তার ছেলে জয়নাল ওরফে আতাউল। ৮ লাখ টাকার চুক্তিতে গত ২৩ মার্চ ২০২২ ইং তারিখে নগদ ২ লাখ টাকা অগ্রিম নেয়।অভিযোগকারী নাঈম বিশ্বাস এর অভিযোগের ৩ নং অভিযুক্ত আসামী ওহিদুজ্জামান(৫০)পিতা- খালেক মাতুব্বর ইউনিয়ন – পুরাপাড়া থানা – নগরকান্দা সম্পর্কে তালই এর মাধ্যমে চাকরির টাকার চুড়ান্ত হলে জয়নাল ওরফে আতাউল ও তার পিতা মধু মাতুব্বর বিষ্ণুদি গ্রামের আজিজল ফকির এর বাড়িতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে নগদ ২ লাখ টাকা দেয় এবং বাকি ৬ লাখ টাকা চাকরি হলে দিলেই হবে। বিবাদীর্ ২ লাখ টাকা গুনিয়া হাতে বুঝিয়া পেয়ে পুলিশ নিয়োগের মাঠের জন্য তৈরি হতে বলে।চাকরির মাঠে নাঈমের চাকরি না হওয়ায় তাদের কাছে টাকা ফেরৎ চাইলে টাকা আজ কাল করে টাকা ফেরৎ না দেওয়ায় নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। এলাকায় একাধিকবার শালিস দরবার হলে ১০ অক্টোবর ২০২২ ইং তারিখে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা ফেরত না পাওয়ায় নাঈম বিশ্বাস বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ করেন। নাঈম বিশ্বাস বলেন
নগরকান্দা থানার এস আই আজিজ বলেন আদালতে মামলা করতে, অভিযোগ করার পর এখনো আদালতে মামলা করিনি। নাঈম আরও বলেন ভুয়া কাগজপত্র ও আইডি কার্ডে নাম পরিবর্তন করে জয়নাল ওরফে আতাউল ফায়ার সার্ভিসে গোপালগঞ্জ জেলা সদরে চাকরি করছেন।৩ নং অভিযুক্তকারী ওহিদুজ্জামান বলেন মধু মাতুব্বর এর বড় ছেলে হাসিবুল হাসান লিটন পুলিশে চাকরি করে ও তার ভাই জয়নাল ওরফে আতাউল ফায়ার সার্ভিসে চাকরি করে তারা নাঈম বিশ্বাসকে পুলিশের চাকরি পাইয়ে দিবে বলে নগদ ২ লাখ টাকা নেয়,অভিযোগ করার পর ৫০ হাজার টাকা ফেরত দেয় এবং বাকী ১ লাখ ৫০ হাজার টাকা আজও ফেরত দেয়নি।এবিষয় ফায়ার সার্ভিসে চাকরিরত জয়নাল ওরফে আতাউল এর কাছে জানতে চাইলে তিনি বলেন টাকা ফেরত দিয়ে দিছি,পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ার কথা বলতেই ফোনের লাইন কেটে দেন। মধু মাতুব্বর এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। পুলিশের চাকরিতে কর্মরত হাসিবুল হাসান লিটন এর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। আদালতে মামলা করবেন বলে ভুক্তভোগী নাঈম বিশ্বাস বলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত
দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫
চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা
টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১
পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার।
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক
দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

You cannot copy content of this page