১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> দুর্নীতির একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছেন আদালত।রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।আদালত সূত্র জানায়, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ২৪ জুলাই সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। আসামিদের মধ্যে ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী ছাড়াও ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তারা রয়েছেন।মামলার এজাহারে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি কোম্পানির কাগজ তৈরি করে গম, মটর, হলুদ, ছোলা আমদানির নামে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএল ব্যাংক চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকা আরামিট গ্রুপের কর্মচারীদের নামে তৈরি করা আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে আলাদা চারটি কোম্পানির ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়। পরে ওই টাকা পাচার করা হয়।দুদক সূত্র জানায়, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে; যা ইতিমধ্যে আদালত কর্তৃক জব্দের আদেশ হয়েছে। এছাড়া ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশসহ গত বছরের ৭ অক্টোবর এ দম্পত্তির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।আদালত সূত্র জানায়, ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গত মঙ্গলবার সাইফুজ্জামান চৌধুরীর দুই কর্মকর্তা উৎপল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। এরপর আদালতে উপস্থাপন করে তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে। এরই ধারাবাহিকতায় দুদক তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে নানা তথ্য বেরিয়ে আসে। সেসব তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় থাকা জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ির চালক ইলিয়াসের বাসায় অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে নানা তথ্য সম্বলিত ২৩ বস্তা নথি জব্দ করা হয়। এসব নথি থেকে নতুন করে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান।উৎপাল পাল দেশ থেকে দুবাই, দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন। অন্যদিকে আব্দুল আজিজ হলেন সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তিনি আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page