২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং পরিবেশন করার অপরাধে ‘মেহফিল রেস্তোরাঁ’ নামের একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ব্যস্ততম কেরানিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে কেরানিহাট এলাকার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেহফিল রেস্তোরাঁয় প্রবেশ করে রান্নাঘর ও খাবার সংরক্ষণের অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পান কতৃপক্ষ। খোলা ও পচা-বাসি উপাদানের পাশাপাশি স্বাস্থ্যসম্মত নিয়ম না মেনে খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,জনস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানেই আইন অমান্য করে জনগণের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা বরদাশত করা হবে না। জনস্বার্থে আমাদের এই তৎপরতা আরও কঠোর হবে।

অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page