৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে-শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে হলে সৎ, সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে ইনসাফভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো লুটপাটের রাজনীতি করেনি, ক্ষমতার মোহে মানুষের অধিকার হরণ করেনি। বরং এ দল সব সময় আল্লাহভীতি, সততা ও জনকল্যাণকে সামনে রেখে রাজনীতি করেছে। দেশের মানুষের জান-মাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় দাঁড়িপাল্লা মার্কাই একমাত্র ভরসা।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আজ সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। যুবসমাজ ধ্বংসের মুখে। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ আমাকে অতীতে দুইবার সংসদে পাঠিয়েছিল। আমি তখন নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করেছি। কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কেউ তুলতে পারেনি। আগামীতেও যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।
এসময় ডেপুটি এটর্নি জেনারেল ও
লোহাগাডা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ডঃ মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর হোসেন,আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজিম উদ্দিন,বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি মোহাম্মদ জুনায়েদ,লোহাগাড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষম সদস্য মাওলানা শামীম ওসমান,এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী,
এডভোকেট আবু মোজাফফর আহমদ, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ,সহকারি পাবলিক প্রসিকিউটর শরিফুল ইসলাম,সহকারী পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম,
আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম,জামায়াত নেতা মাওলানা মোঃ মহিউদ্দিন,এমএ কাসেম,মোঃ রাসেল,মোঃ জুনায়েদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভাগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page