২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখীপুরে ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর টাংগাইল প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর এলাকার বেড়িখোলা গ্রামে অটোগাড়ি চাপায় ইসরাত নামেরএক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার(১০ জুন)আনুমানিক বিকেলে ৪টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইসরাত (৪)ঐ এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়,গতকাল বিকেলে ইশরাত বাড়ির পাশে রাস্তার কাছে খেলাধূলা করছিল।হঠাৎ ঐ এলাকার সোহরাব আলীর ছেলে আসাদুলের বস্তাবোঝাই অটোগাড়ির চাকায় পিষ্ট হয় ইসরাত।স্থানীয়রা উদ্ধার করে গুরুত্বর অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে বুধবার সকালে মারা যায় ।এদিকে ইশরাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাবাসী মহানন্দপুর সড়ক অবরোধ করে রাখে।এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আসাদুল ও তার চাচাতো ভাই সবুরকে গণধোলাই দেয়।এতে সবুর গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল নেওয়া হয়। এ ঘটনার পর থেকেই অটোচালক আসাদুল পলাতক রয়েছে। স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । তিনি আরও বলেন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page