৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু। পটিয়ায় ডাকাতির প্রস্ততিকালে ৩ডাকাত গ্রেপ্তার। চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিটিসিএ-সিডিএ’র মতবিনিময়
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর পাহাড়ে – সাগরদিঘী সখিপুর সড়কের কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশ ভর্তি ট্রাকের পিছনে মুরগিভর্তি দ্রুতগামী একটি পিকাপ গাড়ীর ধাক্কা ও সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ওই বাঁশভর্তি ট্রাকের পিছনে ধাক্কা ও সংঘর্ষে ওই মুরগিভর্তি পিকাপ গাড়িটি দুমড়ে মুছড়ে যায়।নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এ ভয়াবহ সংঘর্ষের সময় ঘটনাস্থলে বাঁশভর্তি ট্রাকের কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম গুরতর আহত হয়েছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর চারটার দিকে কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকে বাঁশ লোড করছিল।এ সময় বড়চওনার দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগি ভর্তি পিকাপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ওই দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দেয়। এ সংঘর্ষে ওই পিকআপ গাড়িতে থাকা চারজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে সখীপুর থানা পুলিশ এবং সখীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই চার ব্যক্তির মরদেহ উদ্ধার করে।সখিপুর থানার এসআই মোহাম্মদ আল মামুন বলেন, আজ ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশভর্তি ট্রাকে মুরগি ভর্তি একটি পিকআপ গাড়ির ধাক্কা ও সংঘর্ষে ওই পিকআপ গাড়ীতে থাকা চারজন ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই চার ব্যক্তির মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিবারের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। বাঁশ ভর্তি ওই ট্রাক এবং পিকআপ গাড়িটি সখিপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page