১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

শিবপুরে কমিউনিটি পুলিশং সভা ও ওপেন হাউস ডে আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী) >>> কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে, মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরশনের জন্য সচেতনতা, দিকনির্দেশনা মূলক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৮ জানুয়ারি মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরে পবা হাইওয়ে থানা, বগুড়া রিজিয়ন এর উদ্যোগে পবা হাইওয়ে থানার প্রাঙ্গনে মোঃ শহিদ উল্লাহ্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সভাপতিত্বে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ ডিআইজি (অপারেশন পশ্চিম) বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, উত্তরা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আহমেদ হাশমী, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজয়ন।আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান, সভাপতি বানেশ্বর বনিক সমিতি, মোঃ আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য বানেশ্বর ইউনিয়ন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী সিটি কলেজ ছাত্রদল, আহসান হাবিব, শ্রমিক দল রাজশাহী জেলা শাখা, নাজমুল হুদা বাবু, জেলা সেচ্ছাসেবদল যুগ্ম আহবায়ক, মোঃ শাহজাহান সরকার, জিয়া পরিষদ, পুঠিয়া উপজেলা, জাহিদুল ইসলাম টিটু মাস্টার, যুগ্ম আহ্বায়ক, পুঠিয়া উপজেলা জিয়া পরিষদ, মাহতাব মাস্টার, স্বেচ্ছাসেবক দল পুঠিয়া উপজেলা, মোঃ শাহজামান সাবু, সদস্য পুঠিয়া উপজেলা বিএনপি, মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি, সাদেকুর রহমান, সভাপতি শিবপুর বণিক সমিতি, আব্দুস সোবহান মন্ডল ৪ নং ওয়ার্ড সভাপতি বিএনপি, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি, আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ আব্দুল গাফফার (বুলবুল), সাধারণ সম্পাদক বানেশ্বর ইউনিয়ন যুবদল, মোঃ খোরশেদ আলম, বানেশ্বর ইউনিয়ন বিএনপি, মোঃ সালাউদ্দিন বাবু, ৪নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ আতিকুর রহমান, ছাত্রশিবির বানেশ্বর ইউনিয়ন, এছাড়াও পবা হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই সাজ্জাদ, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন, এএসআই আহসান হাবীব, এএসআই মতিয়ার রহমান, নায়েক আব্দুর রাজ্জাক, নায়েক দারাজ, রুবেল, নাহিদ, লিটন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ প্রধান অতিথি আবুল কালাম আজাদ ডিআইজি (অপারেশন পশ্চিম) বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, উত্তরা, ঢাকা এর উপস্থিতিতে কয়েকটি দাবি প্রেরণ করেন। দাবি গুলো হলো রাজশাহী নাটোর মহাসড়কের বানেশ্বর বাজারে হাটের ২ দিন (শনিবার ও মঙ্গলবার) যানজট দ্রুত নিরসন করা, ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করা, ফোরলেন রাস্তা নির্মাণ করা, দুর্ঘটনা রোধ করা, রাস্তায় বালি ভর্তি খোলা ট্রাক জব্দ করা, স্কুল-কলেজের সামনে গাড়ির অতিরিক্ত গতি ও উচ্চশব্দে হর্ন বাজানো থেকে বিরত থাকা, দ্রুতগতির মোটরসাইকেল ও সাইলেন্সার খোলা মোটরসাইকেল আইনের আওতায় নিয়ে আসা, শিবপুর বাজারে সিসি ক্যামেরা লাগানো, স্কুল পারাপারের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পবা হাইওয়ে থানার নাম সংস্কার করে শিবপুর হাইওয়ে থানা নামকরণ করা।আলোচনা সভায় প্রধান অতিথি বলেন আমারা আপনাদের দাবি গুলো পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা পুলিশ বাহিনী সবসময় জনগণের সেবায় নিয়োজিত। তবে এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। যার পরিপেক্ষিতে আজকের এই সচেতনতা মূলক কমিউনিটি পুলিশং সভা ও ওপেন হাউস ডে মতবিনিময় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই কমিউনিটি পুলিশং সভা ও ওপেন হাউস ডে মতবিনিময় আলোচনা সভা প্রতি ২ মাস পর পর আয়োজন করা হবে। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের থেকে শুনবো আমরা আপনাদের দাবিগুলো কতটুকু পূরণ করতে পারলাম এবং কি দাবি বাদ পড়লো সেগুলো আপনাদের কাছে থেকে জানতে পারবো এবং আমরা সেগুলো পূনরায় বাস্তবিত করার চেষ্টা করবো।তিনি আরও বলেন আমরা আপনাদের কিছু দাবি ইতিমধ্যে বাস্তবায়ন করেছি আমরা আশা করি যে, আপনাদের সহযোগিতা পেলে পুরোপুরি উন্নতি করতে পারবো। পবা হাইওয়ে থানার নাম সংস্করণ এর প্রসঙ্গে তিনি বলেন এটা মন্ত্রণালয়ের আওতাধীন আমরা তাদের কাছে নাম সংস্করণ প্রসঙ্গে একটি আবেদন পত্র পাঠিয়েছি আবেদন পত্রটি প্রক্রিয়াধীন আছে আমরা আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারাও একটু সচেতনতা অবলম্বন করবেন এবং ট্রাফিক আইন গুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে গেছে। তিনি সিএনজি, ব্যাটারি চালিত ভ্যান ও নছিমন এর চালকদের অতিরিক্ত গতি পরিহার করতে বলেন এবং তাদেরকে সাবধানতার সহীত মহাসড়কে চলাচল করতে বলেন।দূর্ঘটনা প্রতিরোধে অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদ উল্লাহ্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন ও বিশেষ অতিথি জনাব আলী আহমেদ হাশমী, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজয়ন তারা নানান নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে যে কাজগুলো প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করার জন্য ট্রাফিক আইন জানতে হবে এবং অতিরিক্ত গতি পরিহার করতে হবে এবং অবশ্যই হেলমেট ব্যাবহার করতে হবে। অপ্রাপ্ত বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়া যাবেনা। থ্রি হুইলার গাড়ি দুর্ঘটনা মূল কারণ বলে উল্লেখ করেন। তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, আপনাদের সব দাবিগুলো পূরণের জন্য আপনাদের সাথে কাধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো এবং বানেশ্বর হাটের ২ দিন শনিবার ও মঙ্গলবার পবা হাইওয়ে থানার টিম নিয়ে দ্রুত যানজট নিরসনের জন্য কাজ করে যাবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

You cannot copy content of this page