১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

শিবগঞ্জ উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছে সবজি চাষে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার বগুড়া>>> বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শীতকালীন সবজি ও রবি শষ্য চাষে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।কৃষকদের মধ্যে কেউ জমি তৈরি করছেন, কেউ জমিতে বীজ বা চারা রোপণ করছেন।কেউ আবার জমিতে গজিয়ে ওঠা সবজির চারা গাছের পরিচর্যা করছেন।ক্ষেতের পর ক্ষেত যেদিকে চোখ যায় শুধু শীতের সবজি চাষাবাদের দৃশ্য।সবজি ক্ষেত নিংড়ানো, আগাছা পরিষ্কার ও পানি দিতে ব্যস্ত কৃষকরা।উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে শোভা পাচ্ছে শশা,ফুলকপি,বাঁধাকপি,মুলা, টমেটো,পটল,বেগুন,পালং ও লাল শাকসহ রকমারি শীতের সবজি।উপজেলার রাঙ্গামাটিয়া,আচঁলাই,পাড় আচঁলাই,টেপাগাড়ি,অর্জুনপুর,বেড়াবালা,আকন্দ পাড়া সহ একাধিক গ্রাম ঘুরে শীতের সবজি চাষে কৃষকদের কর্মব্যস্ততার এমন দৃশ্য দেখা যায়।রাঙ্গামাটিয়া গ্রামের কৃষক তপু মিয়া বলেন,অন্যান্য ফসলের চেয়ে শীতকালীন সবজি চাষ করে বেশি লাভবান হওয়া যায়।এ কারণে আমি প্রতিবছরই সবজি চাষ করি,তাতে বাজারে উৎপাদিত পণ্যের চাহিদাও থাকে আবার লাভবান হওয়া যায়।বেড়াবালা গ্রামের কৃষক জুয়েল বলেন,যে কোন ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে, তাই মুনাফা অনেক বেশি হয়।অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি ও বাঁধাকপির জুড়ি নেই। পানি জমে না এমন জমি কপি চাষের জন্য উপযুক্ত।তিনি এবার ছয় বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন।কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা জানায়,অতি ঝড়-বৃষ্টি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই সবজি চাষে খরচ বেশি হচ্ছে বলে জানান।উপজেলা কৃষি অধিদপ্তর এর তথ্য মতে,চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালিন সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৫০ হেক্টর। এর মধ্যে লক্ষমাত্রা ছাড়িয়ে প্রায় ১০৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হচ্ছে।উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান বলেন,শীতকালীন শাক-সবজি উৎপাদনে কৃষকরা লাভবান হচ্ছে।কৃষিবিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।শাক-সবজি চাষ কীভাবে বাড়ানো যায়,সে লক্ষ্যে পরামর্শের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা
সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা
জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা
হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ

You cannot copy content of this page