১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বাঁশখালীতে শখের বশে কৃষিকাজে যুক্ত হয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যাংকার আরিফুল ইসলাম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮, ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী সীমারেখা ছোট দিল্লার মুখ এলাকায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি বহুমুখী ফলজ বাগান, মৎস্য খামার এবং ছাগলের খামার।গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকেলে সরেজমিনে খামারটিতে গিয়ে দেখা যায়, পুরো খামারজুড়ে রয়েছে পেঁপে, বেগুন, মরিচ, লেবু, লিচু, কাঁঠাল ও মিষ্টি লাউসহ নানা প্রজাতির ফলন্ত গাছ। এছাড়া খামারবাড়ির প্রবেশমুখেই শোভা বাড়াতে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের ফুলগাছ। ফুলগুলোর সুবাস আর মৌমাছির গুঞ্জনে সেখানে তৈরি হয়েছে এক মনোরম ও স্নিগ্ধ পরিবেশ। ​কৃষিকাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার পাশাপাশি পুষ্টির জোগান ও পারিবারিক চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন আরিফুল ইসলাম।ফলজ বাগানের পাশাপাশি তিনি খামারবাড়িতে ছাগল পালন ও মৎস্য চাষও সফলভাবে পরিচালনা করছেন। ​খামারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরিফুল ইসলাম জানান, দিনমজুরের উচ্চ মজুরি এবং অন্যান্য খরচের তুলনায় উৎপাদিত ফল বাজারজাত করে আশানুরূপ লাভ না হলেও তিনি নিজের এই কাজে অত্যন্ত সন্তুষ্ট। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা পেলে ভবিষ্যতে খামারটি আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে পরিবারের দৈনন্দিন পুষ্টি ও খাদ্য চাহিদা মিটিয়ে উৎপাদিত অতিরিক্ত পেঁপে ও অন্যান্য ফসল স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এখান থেকে উৎপাদিত কৃষিপণ্য ও আমিষের চাহিদা পূরণ করে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদী। ​একজন ব্যাংকার হয়েও কৃষিখাতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এবং কর্মতৎপরতা স্থানীয় এলাকাবাসীর মধ্যে প্রশংসা সৃষ্টি করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page