৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় সখিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পাহাড় কাটলে রক্ষা নেই: সাতকানিয়ায় অবৈধ ইট ধ্বংস ও সংযোগ সড়ক উচ্ছেদ কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই পাহাড় ও কৃষিজমি রক্ষায় উত্তাল সাতকানিয়া কেরানীহাটে নামী ব্র্যান্ডের লোগো জালিয়াতি: ‘Revoln’ শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • লোহাগড়ায় ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য উদ্বোধনী অনুষ্ঠান।
  • লোহাগড়ায় ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য উদ্বোধনী অনুষ্ঠান।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৮ আগষ্ট সকালে উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে রেলি শেষে উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাছুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন। দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছচাষের ব্যাপারে কোন প্রকার সহ সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তা সাথে যোগাযোগ করবেন। দেশী প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ থাকবেন। এসময় আরো বক্তব্য রাখেন নড়াইল জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, সাংবাদিক শিমুল হাসান,সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ। সাত দিন ব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page