২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

লালমনিরহাটে জামায়াতের ছাত্র,যুব ও নাগরিক সমাবেশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া জেলা প্রতিনিধি,লালমনিরহাট >>> লালনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (আদিতমারী-কালিগঞ্জ) আয়োজনে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সরকারি আদিতমারী জিএস মডেল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আমির ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মো. ফিরোজ হায়দার লাভলু। প্রধান বক্তা ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।  আদিতমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্করের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এইচএএম বরকতূল্লাহ।আদিতমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম লিজু, উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি আতাউর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি রফিকুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা খলিলুল্লাহ রহমান উপস্থিত ছিলেন।সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘বিগত দিনে একদল ছিল ক্ষমতালোভী, তারা একঘেয়েমি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। দেশে খুন, লুটতরাজ আর দুর্নীতিতে ভরপুর ছিল। আর বর্তমানে ক্ষমতায় না যেতেই বাসস্টান্ড, টেম্পুস্টান্ড, বিভিন্ন হাট-বাজার দখল করে ব্যাপক চাঁদাবাজি করছে। তারা তিস্তা মহিপরিকল্পনা বাস্তবায়ন করার নামে ব্যাপক চাঁদাবাজি করেছে। আমরা ক্ষমতায় গেলে সত্যিইকারে তিস্তা মহিপরিকল্পনা বাস্তবায়ন করে এই এলাকার তিস্তা ভাঙ্গন দূর করব।’বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই এলাকার জনগণের ভাগ্যের উন্নয়নে কোন কাজ করেনি। আমরা ক্ষমতায় গেলে আগামী দিনের প্রথম এবং প্রধান কাজ হবে বেকার যুবক-যুবতী ও নারীদের পুনবার্সন ও কর্মসংস্থানের জন্য কাজ করা। পাশাপাশি তাদেরকে বেশি করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা। যাতে তারা বেশি করে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারে।’তিনি আরও বলেন, ‘এ এলাকায় হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতিসহ চিকিৎসা সেবা বাড়ানো হবে। মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তিসহ চাকুরির ব্যবস্থা করা হবে এবং দুর্নীতি মুক্ত এলাকা ঘোষণা করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’এ জন্য আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ফিরোজ হায়দার লাভলু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page