১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা – রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি>>> পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)’র জুলুস, বিভিন্ন মাজারে হামলা ও পিঠিয়ে মানুষ হত্যা, সুন্নী আলেমদের হত্যার হুমকির মাধ্যমে দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা। ফ্যাসিবাদ হতে মুক্ত হয়ে নতুন করে আরেকটি ফ্যাসিবাদের উত্থান যেন না হয়।চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আয়োজিত “ শান্তি ও সম্প্রীতি সমাবেশ”- এ বক্তারা একথা বলেন।বৃহষ্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রোয়াজারহাট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা জরিফ আলী আরমান।আহলে সুন্নাতের সমন্বয়ক মুহাম্মদ করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা গোলামুর রহমান আশারফ শাহ, অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা ওবাইদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী,হাফেজ আবদুর রহমান জামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হাসান,আহলে সুন্নাত নেতা আ ন ম নজমুল হোসাইন নঈমী,অধ্যক্ষ ইলিয়াস নূরী,কাজী মোস্তফা কলিম,মাওলানা আবুল কালাম বয়ানী,অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী,অধ্যক্ষ মারফাতুন্নুর,এইচ এম শহীদুল্লাহ,নুর মোহাম্মদ মেম্বার,করিম উদ্দিন নূরী,ইলিয়াছ আহমদ নঈমী,মাহমুদুর রশীদ মাসুদ,আরিফুর রহমান রাশেদ, আহমেদ রেজা,জাহিদুল ইসলাম খোকন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, “ এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থান এখানে।দেশে নৈরাজ্য সৃষ্টির সকল ষড়যন্ত্র,অপচেষ্টা রুখে দেয়া হবে।দেশে বিভিন্ন মাজার, খানকা,মসজিদে হামলা ও দখলের ঘটনা ঘটে চলছে।মাজারে শিরক বন্ধের নামে নৃশংসভাবে পিঠিয়ে মানুষ হত্যা করছে।যা ইসলাম কখনো সমর্থন করেনা।কতিপয় জঙ্গী সংগঠন একাট্টা হয়ে ঐ ধরনের নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে ইসলাম ও ইসলামী রাজনীতিকে ভীতিকর গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে।আহলে সুন্নাত ওয়াল জামা’আত এ ধরনের অপকর্মের নিন্দা জানাচ্ছে। ”সমাবেশ শেষে,“ভারতে নবীর শানে কটুক্তি,দেশ বিরোধী ষড়যন্ত্র, মসজিদ,মাজার ও সুন্নী আলেমদের ওপর হামলা ও শিক্ষকদের জোর পূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page