২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক ৫টি সোনার বার উদ্ধার-সহ গ্রেফতার: ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভাস্থ হাটপাড়া ঘাটের উপর পদ্মা নদীর ধার হতে রাত ০৭:৪০ টায় একজন অবৈধ স্বর্ণ চোরাকারবারিকে ৫টি সোনার বার-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মোশারফ হোসেন (২০)। মোঃ মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৭:৪০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচায় গুজা অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ, যার ওজন ২৯৪.১৩ গ্রাম অবৈধ স্বর্ণ-সহ তাকে গ্রেফতার করে।উল্লেখ্য, স্বর্ণ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি মামলা রুজু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page