১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩৭৬
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

রাজশাহীতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ‘ইসলাম হচ্ছে চিরসত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম’- অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী>>> রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম। পারস্পরিক কল্যাণ কামনা,বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া— এসব হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য।পারস্পরিক সৌহার্দ্য ও পরার্থপরতায় ইসলাম।সেই লক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে।এটাই পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি আর ভালোবাসার উজ্জ্বল নমুনা।এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইসলামের মহান গুণাবলি নিজেদের ভেতরেও বিকশিত করার আহ্বান জানান তিনি।’উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মফিদুল ইসলাম।এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দীন।অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরুদ্দিন শেখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page