১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবির হোসেন,রাজবাড়ী সদর >>> রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তাতিপাড়া জামে মসজিদে দিনের বেলায় আইপিএস ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যাওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন সজিব মিয়া রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়দের বরাতে জানা যায়, দাড়িওয়ালা পাঞ্জাবি পরিহিত দুই ব্যক্তি ওই দিন মসজিদের পাশে ঘোরাঘুরি করছিলেন। তাদের একটি মোটরসাইকেল মসজিদের সামনে দাঁড়ানো ছিল। প্রথমে ধারণা করা হয়, তারা নামাজ পড়তে এসেছেন। কিন্তু কিছু সময় পর দেখা যায়, মসজিদের আইপিএস ব্যাটারি উধাও। সিসি ক্যামেরার ফুটেজে ওই দুই ব্যক্তির ছবি ধরা পড়লে সন্দেহের সৃষ্টি হয়।স্থানীয় রমিজ উদ্দিন বলেন, “আমরা ভেবেছিলাম তারা নামাজ পড়তে এসেছে। কিন্তু পরে দেখি ব্যাটারি নেই—তখনই বুঝি চুরিটা তারাই করেছে।”বাসিন্দা আক্তার মিয়া জানান, “দিনের বেলায় মসজিদ থেকে ব্যাটারি চুরি হওয়া খুবই দুঃখজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”অন্য এক বাসিন্দা শহিদুল ইসলাম বাচ্চু বলেন, “এটি নিশ্চিতভাবে একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। সম্প্রতি পাশের কয়েকটি মসজিদ থেকেও ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।”মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক জানান, “চুরির পরদিন মাটিপাড়া এলাকায় আমরা ওই দুই ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখি। ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং সঙ্গে থাকা আরেকটি ব্যাটারি ফেলে রেখে যায়।”তিনি আরও বলেন, “চোরচক্রটি সম্ভবত বাইরে থেকে এসে জেলায় অবস্থান করছে। একত্রে ব্যাটারি সংগ্রহ করে পরে অন্যত্র বিক্রি করছে বলে ধারণা করছি।”আইপিএস ব্যাটারির প্রতিটির দাম প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page