১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের
  • যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    অনলাইন ডেস্ক >>> পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ‘ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসি।শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে শাহবাজ শরিফ এসব কথা বলেন।ভাষণে শাহবাজ শরিফ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। একইসঙ্গে সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান তিনি।ভাষণে শাহবাজ শরিফ চীনকে ‘অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য’ বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে ‘সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’ বলে উল্লেখ করেন।পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিকামী রাষ্ট্র। কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে। সবার জন্যই লাভজনক হবে ভেবেই যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি।’শাহবাজ শরিফ দাবি করেছেন, পাকিস্তান একটা ‘ঐতিহাসিক বিজয়’ পেয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। দেশের মূলনীতিগুলো এসব প্রতিষ্ঠান তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তারা।ভাষণের শুরুতেই শাহবাজ শরিফ বলেন, কেউ আমাদের স্বাধীনতা চ্যালেঞ্জ করে প্রতিরোধের জন্য যা করতে হয় সব করবো। পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে ‘বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের’ যে অভিযাগ তুলেছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কোনো মন্তব্য করেননি।যুদ্ধবিরতি ‘সবার কল্যাণে’ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন ভাষণে। এছাড়া পানিবণ্টন ও কাশ্মিরসহ বিতর্কিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page