বেনাপোল সংবাদদাতা >>> যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ৬০ বোতল এসকাফ সিরাপ, ৯টি শাড়ি, ৭৭১টি চুলের খোপা, ২ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন ধরনের ঔষধ ও ১৩৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য