১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মোরেলগঞ্জে মুখে স্কচটেপ পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা প্রতিনিধি >>> বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরের বাঙ্কার থেকে মেহেদী হাসান (২০) নামে এক ইজিভ্যান চালকের মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মেহেদী হাসান মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের কাসেম শেখের ছেলে।স্থানীয় প্রদক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে স্থানীয় পথচারীরা উপজেলার তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন তাফালবাড়িয়া গ্রামের মামুন মোল্লা ও কবির মোল্লার ৮ বিঘার একটি মৎস্য ঘেরের বাঙ্কারের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে।নিহতের মামা সাইদুল খাঁন বলেন, গত শুক্রবার বিকেলে মেহেদী তার ইজিভ্যান নিয়ে উপজেলার মাদ্রাসার বাজার ভাড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।এর পর সে তিনদিন বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচা রবিউল শেখ। পরে সোমবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে এসে মেহেদী হাসানের লাশ দেখতে পাই।নিহতের স্বজনরা বলেন, ‘মেহেদী হাসানোর নতুন ইজিভ্যান ও একটি মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রেখে যায়।’এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজিব আল রশিদ জানান, সকালে খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম মৎস্য ঘের থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page