২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মোংলা বন্দরে এক মাসে সর্বোচ্চ ৮টি কন্টেইনার জাহাজের আগমন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> এক মাসে সর্বোচ্চ ৮টি কন্টেইনারবাহী জাহাজ আগমনে নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর।এর আগে এক মাসে ৮টি কন্টেইনাবাহী জাহাজ এ বন্দরে ভিড়েনি।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান জানান, সোমবার (২৯এপ্রিল) দুপুরে মার্কস লাইনের ১৮৬মিটার দৈর্ঘ্যের লাইবেরিয়ান পতাকাবাী জাহাজ এম,ভি মার্কস হাই পং মোংলা বন্দরের ৯নম্বর জেটিতে ভিড়ে।এ জাহাজটি ভিড়ার মধ্যদিয়ে করোনা মহামারী পরবর্তী মোংলা বন্দরে এক মাসে সর্বোচ্চ ৮টি কন্টেইনারবাহী জাহাজ আগমনের রেকর্ড করেছে।এ জাহাজটিতে ১৮৭৫টিইইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি-রপ্তানি করা হয়।এ সকল বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেবরিকস,মেশিনারি,আপেল,ট্রাই সাইকেলপার্টস, ইলেকট্রিক্যাল গুডস,হোয়াইট ক্লিংকার,ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট,কপার ক্যাথোডস আমদানি এবং জুট, জুট গুডস,সিরিমপস,কার্বস,হোয়াইট ফিস,ক্লে টাইলস,ড্রাইড ফিস,মেশিনারি,গার্মেন্টস প্রোডাক্টস,কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়।চলতি এপ্রিলের বিভিন্ন সময়ে মোংলা বন্দর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী এম,ভি কোটা টেনেগা ও এম,ভি কোটা রানচাক,এম,ভি মার্কস ভিলাডিভসটক,এম,ভি মার্কস কুইনজু, এম,ভি মার্কস চট্টগ্রাম, এম,ভি মার্কস ঢাকা বন্দরের বিভিন্ন জেটিতে ভিড়ে।বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে ২টি করে কন্টেইনার জাহাজ আগমন করছে।শিপিং এজেন্ট, মোংলা কাস্টমস এজেন্ট এ্যাসোসিয়েশন,চেম্বার অব কমার্স খুলনা ও বাগেরহাট,আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সাথে ধারাবাহিকভাবে মিটিং ও সমন্বয়সহ বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে কন্টেইনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে।একই সাথে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিং এর সুযোগ সৃষ্টি হওয়ায় কন্টেইনারবাহী সমুদ্রগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে।ফলশ্রুতিতে বন্দর ব্যবহারকারীদের মোংলা বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি তাদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধ পরিকর।বন্দরকে আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page