১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মোংলায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

মোংলায় সুন্দরবন ইউনিয়ন এর ২ ও ৩নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০’টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উওর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোণিতা শেষে পুরস্কার বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, চাঁদ পাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোঃ তরিকুল ইসলাম,সুন্দরবন ইউনিয়নের যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য খান আহাদুজ্জামান’সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ – সংগঠনের নেতা-কর্মীরা।

এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এবং বিপুল ভোটে জয়লাভ করবো। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার উপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।উক্ত প্রতিযোগিতা দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম বলেন, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে ফুটবল প্রতিযোগিতা দেখেছি তবে এমন হাজারো মানুষের সমাগম কখনো দেখিনি।সুন্দরবন ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য খান আহাদুজ্জামান বলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আগমন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য এত মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন বলেন, ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা ও পরিবেশ শান্ত ছিল আমরা আগামীতে আবারও এমন খেলার আয়োজন করবো।তিনি রামপাল – মোংলার জনসাধারণের উদ্দেশ্য করে আরও বলেন, আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার কে পূনঃরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।উক্ত ফুটবল টুর্নামেন্টে সুন্দরবন ইউনিয়নের ৩’নং ওয়ার্ড ২-১ গোলে ২’নং ওয়ার্ড দল’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page