১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে যুবদলের কর্মী আহমেদ কামালের মৃত্যুতে তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ই, ডিসেম্বর) রাতে রাজধানী মালের ফুডকোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো: আমির রায়হানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মালদ্বীপ যুবদলের আহবায়ক পদপ্রার্থী মো: হাসেম সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপ যুবদলের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ ফরহাদ,মো: ইসলাম ভান্ডারী,মোঃ রুহুল আমীন মো: অহিদুর রহমানের, মো: মাসুম, বাবুল, আনোয়ার, মো: শরিফ, আব্দুর রহমান, মো: আহাদ, মো: আবু জাহের, মো: শরিফ, মো: সেলিম মিয়া প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। সবাই তাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তাঁরা। প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিন। পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন প্রয়াত আহমেদ কামাল।গত (৬, ডিসেম্বর) বুকের ব্যথা জনিত কারণে স্ট্রোক করে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু বরণ করেন।তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page