২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাদক বিরোধী প্রচারণা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি : রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’ এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৩ ডিসেম্বর) ঈদগাও পাবলিক লাইব্রেরীতে মাদক বিরোধী প্রচারণা এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে কক্সবাজারের ঈদগাও উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং চিকিৎসাপ্রাপ্ত গরীব ও দুস্থ্য রোগীরা উপস্থিত ছিলেন। টাস্কফোর্স মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ নিজেরা মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এই সচেতনতা একটি স্থায়ী সামাজিক আন্দোলনে রূপ নিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। শিক্ষক, স্থানীয় এবং ধর্মীয় নেতাদের সমাজের প্রতিটি স্তরে, স্কুল, কলেজ ও মাদ্রাসায় কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই বিষয়ে মাদক বিরোধী টাস্কফোর্স গণমাধ্যমের সর্বাত্মক সহায়তা কামনা করে।

উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রজ্ঞাপনের আলোকে গত ২০ জুলাই তারিখে জিওসি ১০ পদাতিক ডিভিশন এর নেতৃত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য এই টাস্কফোর্স’ গঠন করা হয়েছে।

কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরী হয়েছে তা সমূলে ধ্বংস করার লক্ষ্যে টাস্কফোর্স ইতোমধ্যে এক যোগে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে, গত ২০ জুলাই ২০২৫ তারিখ থেকে অদ্যাবধি, এই স্বল্প সময়ের মধ্যে, মাদকবিরোধী টাস্কফোর্সের সমন্বিত অভিযানের মাধ্যমে ১,১৪,৯৯,০৬০ পিস ইয়াবা, ২৪,০২৬ লিটার বাংলা মদ, ১৭৫ কেজি গাঁজা, ১৩৬৫ ক্যান বিয়ার, ২ কেজি ৬২১ গ্রাম ক্রিস্টাল মেথ, ১ লিটার বিদেশি মদ, ১০, ০০০ লিটার মদের উপকরণ, ২৫,০০০ জাওয়া/ ওয়াশ, ২০ লিটার রেকটিফাইড স্প্রিড, ৩x মাইক্রোবাস, ১৩টি শুটার গান, ৫টি এলজি এবং ৫২ রাউন্ড বুলেট জব্দ করা হয়েছে। এই সময়ে ১১৭২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা প্রদান করা হয়েছে।

সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কক্সবাজার দিয়ে মাদকের চোরাচালানের যে নেটওয়ার্ক তৈরী হয়েছে তা বন্ধ করা এবং ভবিষ্যতে একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page