২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শেকড় অটুট রেখে নতুন পথে আর্টসেল: বদলে যাওয়া সময়ের সাথে ব্যান্ডের সুর ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন রোহিঙ্গা সংকটের নয় বছর: নিজ ভূমিতে ফেরার অপেক্ষায় বাস্তুচ্যুত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা প্রতিষ্ঠানের জব ফেয়ার: ৪৩০ জনের কর্মসংস্থানের সুযোগ সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ
আন্তর্জাতিক:
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান
     
             

মাইকে ঘোষনা করে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণায় এলাকাবাসীর গণপিটুনিতে নেজাম উদ্দিন (৪৫) ও আবু ছালেক (৩৫) নামের দুইজন ব্যক্তি নিহত হয়েছে। উক্ত ঘটনায় গুলিবিদ্ধ চারজনকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।সোমবার (৩ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।গণপিটুনিতে নিহত নেজাম উদ্দিনের বাড়ি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা লতাপীর বাজার জহির চেয়ারম্যান বাড়ি এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে। আবু ছালেকের বাড়ি একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি এলাকার আব্দুর রহমানের ছেলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ইকবাল হোসেন ও ওয়াহেদ।এওচিয়া ইউনিয়নের আব্বাস উদ্দিন, মামুনুর রশীদ, নাসির উদ্দীন।স্থানীয়রা জানান, নেজাম উদ্দিন ও সঙ্গীরা ৭টি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে বিচারিক কাজে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় গেলে তারাবি নামাজ পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম একালাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হলে ক্ষিপ্ত এলাকাবাসী নেজাম ও তাঁর সাথে থাকাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নেজাম ও ছালেক নামে দুজন মারা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর নেজাম বিদেশ থেকে এলাকায় ফিরে আসেন। বশর ‘হত্যা’র প্রতিশোধ নিতে এরপর থেকে তিনি ও তার সহযোগীরা এওচিয়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ঘরবাড়ি-খামারসহ বিভিন্ন স্থাপনায় লুটপাট চালান। আওয়ামী লীগ সরকারের পতনের পর পর পলাতক থাকা মানিক চেয়ারম্যানের একটি অফিসে গত শুক্রবারও হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর নজরুল ইসলাম মানিকের স্ত্রী রুনা আকতারের দেওয়া এক অভিযোগ থেকে জানা যায়, নেজাম ও তার সহযোগী ইকবাল ও ফারুকের নেতৃত্বে জামায়াত ক্যাডার হিসেবে পরিচিত অন্তত ৫০ জন সন্ত্রাসী গত বছরের ডিসেম্বরের শুরু থেকে টানা ১৫ দিন ধরে নজরুল ইসলাম মানিকের খামার থেকে ৫০-৬০ ট্রাক ভর্তি করে মাছ তুলে নিয়ে যায়। ১৮ ডিসেম্বর মধ্যরাতে ৩০-৩৫টি ট্রাক নিয়ে এসে মানিকের মালিকানাধীন কেবিএম ব্রিকফিল্ড থেকেও ২ কোটি টাকার ইট নিয়ে যায়।সর্বশেষ সোমবার (৩ মার্চ) মানিক চেয়ারম্যান ও তার সহযোগীদের খোঁজে নেজাম উদ্দিন কাঞ্চনা ইউনিয়নের ছনখোলা এলাকায় গিয়েছিলেন বলে জানা গেছে।সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাইন নেতৃবৃন্দ বলেন,গতকাল রাতের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড।এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রাম এটি বহু আগে থেকেই সন্ত্রাস কবল এলাকা।এওচিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী নজরুল ইসলাম প্রকাশ মানিক চেয়ারম্যান ছনখোলা গ্রামের পাহাড়, পাহাড়ি গাছ ও ইটভাটা সমুহ নিয়ন্ত্রণে নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ড ঘটিয়েছে।গ্রামের অনেক মানুষ মিথ্যা ও ভিত্তিহীন অসংখ্য মামলা দিয়ে সাধারণ মানুষের পাহাড়,ভুমি জবর দখল করেছিল।এলাকার মানুষ তার অত্যাচার নিপীড়নে অতিস্ট হয়ে তাকে বয়কট করে।তৎকালীন আওয়ামী সরকার ও প্রসাশনের সহযোগিতা কারণে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি।বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর সে এলাকা ছেড়ে আত্নগোপন করলেও তার বাহিনী ধরাছোঁয়ার বাইরে ।মানিকের ভাই হারুন ও মমতাজ প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সন্ত্রাসীগন এখনো নানা অপকর্মে জড়িত। গতরাতে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দূঃশাসনে নির্যাতিত ও ব্যবসায়ী নেজাম উদ্দিন ও আবু ছালেককে বিচারের কথা বলে ডেকে এনে মাইকে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যাদিয়ে মুলত গনপিটুনির নামে চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাই মমতাজ,হারুনের পরিকল্পনায় কুপিয়ে দুজনকে জঘন্যতম কায়দায় হত্যা করেছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন।একইভাবে বিগত ২০১৬ সালে মানিক চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াতের কর্মী কান্চনা বশরকে নির্মমভাবে ছনখোলাতে হত্যা করা হয়েছিল।অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতার, ঘটনার গডফাদারদের বিরুদ্ধে মামলা ও বিচারের মাধ্যমে দৃস্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করে আসল হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলির খোসা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

You cannot copy content of this page