২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

মহেশখালীতে ২৬ মামলার আসামি চকরিয়ার সাবেক চেয়ারম্যান নবী হোসাইন প্রকাশ (নইব্বা ডাকাত) গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার –

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পরোয়ানাভুক্ত ও ২৬টি মামলার পলাতক আসামি নবী হোসাইন প্রকাশ নইব্বা ডাকাতকে (৪৫) গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে মহেশখালী পৌরসভাধীন ডাকবাংলোর সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসাইন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নইব্বা ডাকাত একজন চিহ্নিত ও কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানা ছাড়াও ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ এবং অস্ত্র আইনসহ বিভিন্ন গুরুতর অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে থেকে এলাকা ও আশপাশের অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page