১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

মহেশখালীতে গভীর রাতে চিংড়ি ঘেরে ডাকাতি, মাছ,জালসহ প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট, গুলিবিদ্ধসহ আহত-৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক  ।। কক্সবাজারের মহেশখালীতে আইল্লা ঘোনা নামের চিংড়ি ঘেরে রাতের আধারে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে মাছ,জালসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় চিংড়ি ঘেরের শ্রমিক ও কেরানী সহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলম (৫৫) এর অবস্থা আশংকাজনক। বুধবার (১১ জুন) গভীর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আইল্লা ঘোনা চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলম হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার ৯ নং ওয়াড়ের মৃত আমীর গোলালের ছেলে।ঘটনার বিবরণ ও আহতরা জানান, বুধবার (১১ জুন) রাত ৩ টা ২০ মিনিটের সময় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলের মালিকানাধীন আইল্লা ঘোনা চিংড়ি ঘেরে ২০/২৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী ব্যাপক হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি বর্ষন করে মাছ,জালসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় চিংড়ি ঘেরের শ্রমিক ও কেরানীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা হলেন,কেরানী ড্রাইভার জাফর আলম, শ্রমিক শুক্কুর,সারওয়ার ও ফারুক। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলায় ৮ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ ব্যাপারে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page