৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম নগরীতে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সামনে বর্ষা মৌসুম আসায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন বন্দরনগরীর বাসিন্দারা। বিশেষ করে চকবাজার ও পাঠানটুলীর মতো জনবহুল এলাকাগুলো এখন মশার নিরাপদ প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মশক নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।চকবাজার কাঁচাবাজার সংলগ্ন চাক্তাই খালের পানি স্থবির হয়ে থাকায় সেখানে মশার লার্ভা জমার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। দিনের বেলাতেই ব্যবসায়ীদের কয়েল জ্বালিয়ে বেচাকেনা করতে হচ্ছে। খালের পাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও বাজারের বর্জ্য ও শত শত ডাবের খোসা যেখানে-সেখানে ফেলে রাখা হয়েছে, যা এডিস মশার বংশবিস্তার বাড়াচ্ছে।পাশেই রসুলবাগ আবাসিক এলাকার বির্জা খালে (চাক্তাই ডাইভারশন) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাঁধের কারণে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ। স্থানীয়দের অভিযোগ, এই বদ্ধ পানির কারণে মশার উপদ্রব চরমে পৌঁছেছে। মাসখানেক আগে এই বাঁধের কারণেই শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল।চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ২০টি এলাকার মধ্যে চকবাজার ও পাঠানটুলী অন্যতম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের বছরে বড়জোর এক-দুবার দেখা যায়, তাও আবার রাজনৈতিক তদবিরের মাধ্যমে আনতে হয়। পাঠানটুলীর বাসিন্দারা জানান, নালা পরিষ্কারের পর জনগণের অসচেতনতায় তা আবার ভরাট হয়ে যাচ্ছে এবং জমে থাকা পানিতে মশা অবাধে বংশবিস্তার করছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুকের এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। তিনি জানান, চট্টগ্রাম শহর থেকে সংগৃহীত মশার লার্ভা ল্যাবরেটরিতে আনার মাত্র ১ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হচ্ছে। তাই চসিকের উচিত শুধু উড়ন্ত মশা নয়, লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দেওয়া।সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) চট্টগ্রামে ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে ১ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল ও মে মাস থেকে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। উল্লেখ্য, গত বছর (২০২৫ সাল) চট্টগ্রামে ৪ হাজার ৮৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ২৭ জন।চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, মশক নিধনে ইতোমধ্যে খাল-নালা পরিষ্কারের কাজ চলছে এবং বির্জা খালের বাঁধটি দ্রুত অপসারণ করা হবে। মশা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির কীটনাশক ‘বিটিআই’ ছিটানো হচ্ছে এবং ভবিষ্যতে দেশীয় প্রযুক্তির ভেষজ ওষুধ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page