২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমি তোমাকে কখনো অবহেলা করিনি। চলার পথে ভালো মন্দের হিসাব হবেই। সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যাকারী ফারাবি অস্ত্রসহ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাপ্পি আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া>>> ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজ হত্যার ঘটনায় ঘাতক হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।হত্যাকারীর দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোঁপ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।শনিবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এলাকার কয়েকটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের সাথে ছাত্রলীগের কর্মী ইজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবারো বিরোধ সৃষ্টি হলে জয় ইজাজকে গুলি করে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক হলো হাসান আল ফারাবী।পুলিশ সুপার জানান, কলেজ পাড়ার খোকা ও ফারাবীর বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিতো না ইজাজ ও তার লোকজন।এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।গত ৫ জুন ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করে দেয় জালাল হোসেন খোকা।সেই অস্ত্রটি খোকা ফারাবীর হাতে তুলে দেন।বিকেলে খোকার সঙ্গে তর্কাতর্কির সময় ইজাজকে গুলি করে ফারাবী।এদিকে ফারাবীকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এ সময় তারা ক্ষোভ দেখান ও খোকাসহ অন্যদের গ্রেফতারের দাবি জানান।উল্লেখ্য, lগত বুধবার (৫ জুন ) উপজেলা নির্বাচনের দিন সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হয়। একটি ভিডিওতে দেখা যায়,ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল ত্যাগ করছে।

তারিখ: ০৮ জুন ২০২৪
মোবাইল: ০১৯১১-৫৯৮৯০৭
ব্রাহ্মণবাড়িয়া।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আমি তোমাকে কখনো অবহেলা করিনি।
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

You cannot copy content of this page