২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত
  • বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।বুধবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্মান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং নামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার(বালিকা) দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজি নাসিম উদ্দিন লালা, বিএনপির নেতা সোয়েব আহমদ, জুয়েল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহবায়ক সাইফুলাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মুর্শেদ আলমসহ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম আহবায়ক তাজ্জুল হোসেন,মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সুহেল মিয়া,শাহজাহান মিয়া,আজিজুর রহমান সৌরভসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশাী এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন, আমাদের দলের চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি। তিনি আরো বলেন, যে ভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page