২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বালিয়ামারী ও কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ রাখতে জামায়াতের আবেদন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ রাজীব পুর( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কালাইয়ের চর যৌথ বর্ডার হাট পুনরায় চালু না করার জন্য উপজেলা প্রশাসনের কাছে একটি বিস্তারিত আবেদন পত্র জমা দিয়েছেন।স্থানীয় জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে বর্ডার হাট বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার অন্তর্গত বালিয়ামারী এবং ভারতের কালাইয়ের চর সীমান্তে অবস্থিত  বর্ডার হাট সরকার পতনের পর থেকে বন্ধ রয়েছে।সাম্প্রতিককালে এই হাটটি পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে।কিন্তু এই প্রচেষ্টায় রাজীবপুর ও পার্শ্ববর্তী রৌমারী উপজেলার জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।আবেদনকারীরা বলেন,হাট পুনরায় চালু হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি হতে পারে।এছাড়া, সীমান্ত এলাকা হওয়ায় এখানে অবৈধ মাদক ব্যবসা,মদ,গাঁজা,ইয়াবা,এবং অন্যান্য মাদকদ্রব্যের বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে।এসব কার্যকলাপ যুব সমাজকে বিপথগামী করবে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করবে।  আবেদনে আরও উল্লেখ করা হয়,বর্ডার হাট পুনরায় চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্য বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে।ভারতের বাজার থেকে আসা পণ্যগুলোর কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে,যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি,এটি অবৈধ অস্ত্র ব্যবসার জন্য একটি রুট হিসেবে ব্যবহৃত হতে পারে,যা উভয় দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে।রাজীবপুর ও রৌমারী উপজেলার সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকরা বর্ডার হাট পুনরায় চালু হওয়ার আশঙ্কায় গভীরভাবে উদ্বিগ্ন।তারা মনে করেন, সীমান্ত হাট পুনরায় চালু হলে এই অঞ্চলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে,যা স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে।উপজেলা প্রশাসনের কাছে প্রদত্ত এই আবেদনে স্থানীয় জনগণের পক্ষ থেকে বর্ডার হাট স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য জোরালো দাবি জানানো হয়েছে।আবেদনকারীরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং হাটের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।আবেদনপত্রের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব,রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কুড়িগ্রামের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।  এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন স্থানীয়দের মধ্যে গভীর আগ্রহ দেখা দিয়েছে।রাজীবপুর উপজেলার জামায়াতে ইসলামী পক্ষ  থেকে কালাইয়ের চর যৌথ বর্ডার হাট পুনরায় চালু না করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া আবেদনটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।উল্লেখ্য,রাজীবপুর ও রৌমারী উপজেলার সাধারণ মানুষ বর্ডার হাট পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় তাদের শঙ্কার কথা জানিয়ে প্রশাসনের প্রতি হাটটি বন্ধ রাখার  জোরালো দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page