বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠনের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন:অজিত চাকমা (৩৯) – মহালছড়ি, খাগড়াছড়ি অনিয়ন চাকমা (২৩) – বড় মেরং রিপন চাকমা ওরফে রমেশ (৪৪) – কলেজটিলা ওয়াইসে মারমা (২৮) – বালাঘাটা আমবাগান পাড়া সুকেন তংচঙ্গ্যা (২৫) – নীলাচল টেকের পাড়া বীর কুমার ত্রিপুরা (১৯) – সাইজামপাড়া, বিলাইছড়ি তারা সবাই ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর চাঁদা আদায়ের কাজে নিয়োজিত ছিল। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে বান্দরবান শহরের কালাঘাটা, বড়ুয়াটেক, বালাঘাটা, মিলনছড়ি, যৌথখামার, মাঝের পাড়া, কানাপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী, ঠিকাদার, সাধারণ কৃষক ও পথচারীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।সংগঠনটি কখনো কখনো গাড়ি থামিয়ে চাঁদা না দিলে চলাচলে বাধা দিত বলেও অভিযোগ রয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ‘আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে আদালতে পাঠানো হবে।’ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলার সভাপতি উবামং মারমাও সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য