২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বাঘায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো>>>রাজশাহীর বাঘায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হয়েছে।বুধবার বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম ভাগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর,বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়।সকাল ৯টায় স্কুলকলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়।এসময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) তরিকুল ইসলাম’র সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,বাঘা পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী,সহকারি কমিশনার(ভূমি)জুয়েল আহম্মেদ,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,মোজাহার হোসেন মহিলা কলেজের অধ‍্যক্ষ নসিম উদ্দিন,বাঘা উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন প্রমূখ।‍এ সময় বক্তারা স্মৃতিচারণ বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান( পুরুষ) মোকাদ্দেস আলী, গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিটের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page