২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন। কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাউফলে ব্যবসায়ীকে অপহরনের সাথে জড়ীত ৫ ডাকাত গ্রেপ্তার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার পটুয়াখালী জেলা প্রতিনিধি>>>পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর ৫ জন অপহরণ কারীকে আটক করেছে পুলিশ।সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ কারীদের আটক করা হয়েছে।আটককৃতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ। এ ছাড়া বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)।এ সময় অপহরণ এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত ১ লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, আমাদের কার্যক্রম চলছে। এই অপহরণের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ কাজ করছে। শিবু বণিক গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে অস্ত্রের মুখে জিম্মি হয়ে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার ৫২ ঘণ্টা পর সোমবার রাত ১টায় তাকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page