২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বাঁশ-তামা দিয়ে বজ্রপাত নিরোধক যন্ত্র আবিষ্কার স্কুলছাত্রদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষকদের সুরক্ষায় অভিনব এক যন্ত্র তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গের একদল স্কুলছাত্র। বাঁশের খুঁটি, তামার তার ও অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করে তৈরি এই স্বল্পমূল্যের বজ্রপাত নিরোধক যন্ত্র ইতোমধ্যেই মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে।এমন তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে।প্রতিবেদনে জানানো হয়, দেশীয় পদ্ধতিতে তৈরি হওয়া বজ্রপাত নিরোধক যন্ত্র যেমন সহজলভ্য, তেমনি খরচও কম—যা গ্রামের কৃষকদের জন্য বড় সুবিধা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সুন্দরবন-সংলগ্ন বিপ্রদাসপুর গ্রামের কৃষক পঞ্চানন মণ্ডল কয়েক বছর আগে নিজের আড়াই বিঘা জমিতে যন্ত্রটি বসান। তিনি জানান, যন্ত্রটা যদি এখানে থাকত, তাহলে বজ্রপাতের সময়েও নিশ্চিন্তে কাজ করতে পারতাম।প্রচলিত ‘লাইটনিং অ্যারেস্টার’-এর বিকল্প হিসেবে স্থানীয় এক বিজ্ঞান শিক্ষক পশুপতি মণ্ডলের তত্ত্বাবধানে ছাত্ররা এটি উদ্ভাবন করেন। বিজ্ঞান মেলায় প্রদর্শনের পর যন্ত্রটি পরীক্ষা করা হয় ব্যাঙ্গালোরের কেন্দ্রীয় বিদ্যুৎ গবেষণা কেন্দ্র (CPRI)-এ, যেখানে এক লক্ষ ভোল্ট বিদ্যুৎ যন্ত্রটির মধ্য দিয়ে নিরাপদে প্রবাহিত হওয়ার প্রমাণ মেলে।এই পরীক্ষার সফলতার পর গ্রামে আরো অন্তত ১৬-১৭ জন কৃষক যন্ত্রটি নিজেদের জমিতে বসিয়েছেন। সহজ প্রযুক্তি, অল্প খরচ ও কার্যকারিতা—এই তিনটি দিক মিলিয়ে এটি হয়ে উঠছে বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি রোধে এক বাস্তব সমাধান।বিবিসি আরো জানিয়েছে, ভারতে প্রতি বছর প্রচুর মানুষ বজ্রপাতে মারা যান, যাদের একটি বড় অংশই খোলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকে। এমন বাস্তবতায় গ্রামীণ এলাকায় এই ধরনের উদ্ভাবন হতে পারে প্রাণরক্ষার নির্ভরযোগ্য উপায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন
শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা
সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

You cannot copy content of this page