২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা প্রতিষ্ঠানের জব ফেয়ার: ৪৩০ জনের কর্মসংস্থানের সুযোগ সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী: সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলায় বাড়ছে জীবনযাত্রার ব্যয় দৃশ্যম ৪ নিয়ে বড় ঘোষণা: আবারও জর্জকুট্টির চরিত্রে ফিরছেন মোহনলাল শাহরুখ-গৌরীর প্রথম কেনা ফ্ল্যাট পুনর্নির্মাণের নেপথ্যে আনন্দ পণ্ডিত অর্থনীতির ৩১ সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি, সরকারের ছয় মাসে হতাশ সিপিডি ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
আন্তর্জাতিক:
সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী
     
             

বলতে পারিনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে ফাতিমা পারভীন >>>

তোমার মহান সৌন্দর্যে নতজানু হয়ে
একবার ভালোবাসি বলতে গিয়ে দেখেছি
আমার শহরে তোমার প্রথম আগমনে
শৈশবের তৃপ্ত জমিনে এক আকাশ উদারতায়
অসীম দিগন্তের মায়াবী চেতনায় নিগূঢ় প্রতিশ্রুতি নিয়ে
আমি ছাড়া দাঁড়িয়ে আছে অন্য কেউ।

সময়ের সাথে হিসাব মিলাতে গিয়ে দেখেছি
প্রত্যুষে সূর্যোদয়
চাওয়া পাওয়ার অস্থিরতায় অপরাহ্নে সূর্যাস্ত
নিয়তির নির্মম করিডোরে
অবরুদ্ধ ডায়েরির ছেঁড়া মলিন পৃষ্ঠাগুলি
অক্ষর বিন্যাসে পরিবর্তনের খেয়ায়
ছুটে চলেছে অমানিশার রুদ্ধদ্বারে
জানা নেই পথ তবুও ছুটে চলা।

প্রকৃতির কাছে ছুটে গিয়ে দেখেছি
বৃক্ষের ছায়ায় রোদেলা শুভ্র নীল গগনে
মেঘের কোলে ডুবে যায় দুপুর
চৈত্রের দারুণ খড়ায় কণ্টকাকীর্ণ ডালে
লাল গোলাপের কলি ফোটার আগেই ঝরে যায়,
অশান্ত বাতাসে ভেঙ্গে যায় মৃন্ময়ী
কাল বৈশাখি ঝড়ে
বাঁধন ছিড়ে চলে যায় মসৃণ অনুভূতি ।

আমি তোমাকে ভালোবাসি বলতে পারিনি
আর একবার ভালোবাসি বলতে গিয়ে দেখেছি
দীর্ঘ সময়ের ব্যবধানে দিগন্তে কালো মেঘ
এই শহরের আনাচে কানাচে কোথাও তুমি নেই
ভালবাসার নিষ্প্রভ সোনালী আভায়
তোমাকে ধরে রাখতে চেয়েছি নীল খামে
রাত জেগে লিখেছি কত চিঠি
তুমিহীন বিরহের চিঠি
ঠিকানাহীন ভালবাসার কথামালায়
দীর্ঘশ্বাসে ম্লান হতে দেখেছি হাজারও স্বপ্ন
আমি তোমাকে ভালোবাসি বলতে পারিনি বলেই
প্রতীক্ষার প্রহর আজও অনলে জ্বলে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page