২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ উজ্জল দে (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,গত রাতে, উপজেলার ১৩ নং বাজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়দুয়ারা ব্রীজের পূর্ব পাশে মাহালিয়াগামী রাস্তার ওপর এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দিলে এসআই (নিঃ) মো. রোমান হোসেনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।সেখান থেকে তল্লাশি চালিয়ে ৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি লাল রঙের হিরো গ্লামার মোটরসাইকেলসহ অভিযুক্ত উজ্জল দে-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত উজ্জল দে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মৃত হারাধন দে-র ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পাঁচলাইশ থানার মসজিদ কলোনী এলাকায় বসবাস করেন।এ ঘটনায় এসআই মো. রোমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন (সাতকানিয়া থানার মামলা নং-১৬)।এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন-মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতায় আমরা এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page