১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • পুঠিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • পুঠিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি>>> রাজশাহীর পুঠিয়ায় অবসর প্রাপ্ত সরকারি চাকুরিজীবি তার প্রভাব খাটিয়ে এলাকার অসহায় পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খতিগ্রস্থ দুই পরিবার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ভালুকগাছি ইউনিয়নের ভালুকগাছি নাপিতপাড়া গ্রামের হয়রানির শিকার হাসিনা বেগম।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়,গত বছরের অক্টোবর মাসে ভালুকগাছি মৌজার মাছ পাড়া গ্রামের অফেজান বিবির নিকট হতে আরএস খতিয়ান-১৮৭৬ প্রস্তাবিত খতিয়ান-৪৭৩৫ এর দাগ নং- ১৫৬৬৮ এর মোট ২৪ শতক জমির মধ্যে হাসিনা বেগম ও তার জামাই কাবিল দুই জনে তিন শতক করে মোট ৬ শতক জমি ক্রয় করে।এছাড়াও ভালুকগাছি গ্রামের ভুমিদস্যু মহিদুল ইসলাম দুলাল ক্রয় করে সাড়ে ৪ শতক জমি।ভুমিদস্যু মহিদুল ইসলাম তার চাকুরির প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক মোট ২৪ শতক জমি দখল করে নেয়।দখলের পর উক্ত জমিতে বর্তমানে পল্টি ফার্ম,খড়ির ঘর এবং সিমানা প্রাচির দিয়ে ঘিরে রেখেছে।গত ১ মাস পূর্বে মহিদুল ইসলাম দুলাল ও তার সহযোগির বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসস্ত্রসহ মারধোর করে এবং মিথ্যা মামলা দায়ের করে।এছাড়াও ভূমি অফিসের মিস কেস দেওয়ার কারণে জমির খতিয়ান আমরা তুলতে পারছি না।বর্তমানে পরিবার দুটি প্রাণনাশের হুমকিসহ হয়রানির শিকার হচ্ছে।এমতবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে সাংবাদিকদের দারস্থ হয় তারা।সংবাদ সম্মোনে পরিবার দুটির পক্ষে উপস্থিত ছিলেন, মোছা: হাসিনা বেগম, ওহাব আলী মন্ডল,কাবিল ও মাছুরা বেগম।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page