৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

পাঁচলাইশে নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে চাঁদাবাজির অভিযোগে মো. দিদার (৩৬) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে আহাম্মদ ছফা নামে এক ব্যক্তি হামজারবাগ এলাকায় ‘হোসাইন টাওয়ার’ নামের একটি নির্মাণাধীন বহুতল ভবনের দারোয়ান হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে দিদার, ইউনুছ ও সাজ্জাদসহ পাঁচ-ছয়জনের একটি সন্ত্রাসী চক্র ওই ভবন থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ ডিসেম্বর সকালে তারা ভবনে গিয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফারুকসহ শ্রমিকদের মারধর করে। একপর্যায়ে ইঞ্জিনিয়ার ফারুককে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় দারোয়ান আহাম্মদ ছফা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।ঘটনাটি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “অভিযান চালিয়ে দিদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে নাজিরপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষের ঝোপে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, চাঁদা আদায়ের উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে হামজারবাগ মুরাদপুর-অক্সিজেন সড়কে নির্মাণাধীন ওই ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৫৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্মাণকাজ চলাকালে ‘হুডি’ পরা এক যুবক ফটকের সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে। পরে জ্যাকেট পরা আরেক যুবক ভেতরে ঢুকে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। এ সময় শ্রমিকরা আতঙ্কে দৌড়ে পালিয়ে যান। পরে দুই অস্ত্রধারী যুবক সড়ক পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পরদিন বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে কথা বলতে চাইলে আতঙ্কের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। স্থানীয় কয়েকজন দোকানি জানান, অস্ত্রধারীরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে, কেউ ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন।এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ একজন বড় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযানে নামা হয়েছে। আশা করছি খুব শিগগিরই আরও সুখবর পাওয়া যাবে।”স্থানীয়রা জানান, ভবনটির মালিক আবদুল জব্বার ও তার স্ত্রী মারা যাওয়ার পর তাদের দুই মেয়ের জামাই মো. মিজান ও জসীম সেখ সেখানে ভবন নির্মাণ শুরু করেন। সন্ত্রাসী চক্রটি তাদের কাছে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বায়েজিদ চালিতাতলী, হাজীপাড়া ও কুলগাঁও এলাকায় নির্মাণকাজ চলাকালে চাঁদা না পেলে গুলি ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে মূল সড়কে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে জমির মালিকপক্ষের কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। ফোনে যোগাযোগ করা হলে এক নারী নিজেকে মালিকের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, “আমরা সাধারণ মানুষ। কোনো ঝামেলায় জড়াতে চাই না। কাজ বন্ধ থাকার কারণ আর্থিক সংকট।”উল্লেখ্য, গত রোববার রাতে বায়েজিদ কুলগাঁও এলাকায় চাঁদা না পেয়ে সাবেক এক ছাত্রদল নেতার বাড়িতে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর আগেও বায়েজিদ উত্তরা হাউজিং সোসাইটিতে ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ও শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠে।চট্টগ্রামে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।

You cannot copy content of this page