৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

নোয়াখালীতে ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুরসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে হজ্জযাত্রীদের অংশগ্রহণে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুর (হজ্জ লাইসেন্স-৭৩৪) এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই কর্মশালায় শতাধিক হজ্জযাত্রী অংশগ্রহণ করেন। এতে অভিজ্ঞ ওলামায়ে কেরাম হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক—ইবাদতের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং আধ্যাত্মিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষণে হাদিসের আলোকে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—“যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালন করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসে।” বক্তারা আরও উল্লেখ করেন, একটি কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়।অনুষ্ঠানে ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুরের স্বত্বাধিকারী মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুফতী সাইফ উদ্দিন গাজী।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামেয়া ওসমানীয়া মাদ্রাসার মুফতী খলিলুর রহমান, চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ন.ম মাসুম বিল্লাহ, হীরাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রাকিব উদ্দিন এবং উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমদসহ অন্যান্য আলেম-ওলামা।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হজ্জযাত্রীদের মাঝে টলি ব্যাগসহ হজ্জের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page