৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন গোলাম ফারুক মজনু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> নেপালের রাজধানী কাঠমান্ডুর ঐতিহাসিক জাতীয় সভাগৃহ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতা’। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীতমুখর এই আয়োজনকে ঘিরে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। নেপালের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা একে একে মঞ্চে এসে তাদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। পুরো অডিটোরিয়াম ভরে ওঠে করতালিতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশীয় ব্যবসা অংশীদারিত্ব সম্মেলনের নির্বাহী পরিচালক ও অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম ফারুক মজনু। আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাকে হাতে সম্মাননা তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ। উপস্থিত দর্শকরা উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি দীর্ঘ করতালিতে তাকে অভিবাদন জানান।প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য: আয়োজকদের মতে, এ প্রতিযোগিতা কেবল নেপালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এখান থেকে নির্বাচিত প্রতিভাবান শিল্পীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের পরিচিতি ঘটানোর সুযোগ পাবেন। প্রতিযোগিতার মহাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরীতে। সেখানে চূড়ান্ত বিজয়ীরা নগদ অর্থ পুরস্কার, একটি ফ্ল্যাট এবং গাড়ি লাভের অনন্য সুযোগ পাবেন।আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং তরুণ প্রজন্মকে সংগীতের প্রতি আকৃষ্ট করা, সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের পথ সুগম করাই এর মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে নেপালের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, সঙ্গীত হলো এমন এক মাধ্যম যা মানুষকে ঐক্যবদ্ধ করে, ইতিবাচক শক্তি জোগায় এবং সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তোলে। তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে এগিয়ে নিতে এবং সংগীতচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা যুগান্তকারী ভূমিকা রাখবে।সম্মাননা গ্রহণ শেষে মো: গোলাম ফারুক মজনু বলেন- সঙ্গীত মানুষের আত্মাকে জাগ্রত করে, মনকে পরিশুদ্ধ করে এবং বিশ্বমানবতার বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন শুধু বিনোদন নয়, বরং নতুন প্রজন্মের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়ক হবে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা নেপালের তরুণ শিল্পীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। গান, নৃত্য, করতালি আর উচ্ছ্বাসে মুখর ছিল জাতীয় সভাগৃহ। প্রতিযোগীদের পরিবেশনা এবং অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত। আয়োজকদের বিশ্বাস, এই আয়োজন ভবিষ্যতে নেপাল তথা দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page