৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

নবীগঞ্জে ফারুক মিয়ার পাড়া-প্রতিবেশীদের হেনস্তায় সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নবীগঞ্জ প্রতিনিধি >>> নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ফারুক মিয়া নামে এক ব্যাক্তি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, তাদের গ্রামের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা প্রভাবশালী ইছাক মিয়া ও আব্দুস সালাম গংরা গত ৪ মে পুলিশ ও সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের অত্যাচারে নিরীহ ফারুক মিয়া বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।গতকাল বুধবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফারুক মিয়ার কন্যা মোছাম্মদ ডলি বেগম। এ সময় তার পাশে পিতা ফারুক মিয়া উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ফারুক মিয়া বলেন, তার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা খতিব উল্লার পুত্র ইছাক মিয়া গংদের সাথে বিভিন্ন বিষয়ে তার সাথে বিরোধ চলে আসছে। এসব বিষয় নিয়া মাননীয় আদালত ও থানায় একাধিক মামলা রয়েছে। ফারুক মিয়া একজন নিরীহ প্রকৃতির লোক উল্লেখ করে বলেন, ইছাক মিয়া, আব্দুস সালাম গংরা অত্যান্ত প্রভাবশালী, দাঙ্গাবাজ, ও লাঠিয়াল প্রকৃতির লোক। তারা গ্রাম্য বিচার সালিশ মানে না। তাদের মন ইচ্ছামতো চলাফেরা করে এমনকি তারা থানা পুলিশের পরোয়া করে না।কিছুদিন পূর্বে ফারুক মিয়ার বাড়ির বিদ্যুতের লাইন অবৈধ ভাবে কেটে ফেলে আব্দুস সালাম। তখন ফারুক মিয়া পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গত ০৪ মে ২০২৫ইং তারিখে পূনরায় সংযোগ দিতে গেলে আব্দুস সালাম গংরা বাধা দেয়। এই সময় ফারুক মিয়া বাধ্য হয়ে থানা পুলিশকে ফোন দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ তার বাড়িতে যান। তাদের সাথে দুইজন সাংবাদিকও আসেন। সাংবাদিকদের তিনি চিনেন না বা দাওয়াতও দেননি। তারা সেচ্ছায় পুলিশের সাথে গেছেন বলে তারা জানিয়েছেন। এসময় আব্দুল সালাম, ইছাক গংরা পুলিশ ও সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে যায় এবং তাদের উপর হামলা চালায়।সংবাদ সম্মেলনে ফারুক মিয়া আরো বলেন, দীর্ঘদিন যাবত আব্দুস সালাম ও ইছাক গংদের অত্যাচারে তিনি অতিষ্ঠ ও মানবেতর জীবন যাপন করছেন। তারা গ্রামের মুরুব্বিয়ানদের কথা অমান্য করে প্রতিনিয়ত তার ও তার পরিবারের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করে আসছে। ঘটনার সময় অর্থ্যাৎ ৪ মে ২০২৫ইং তারিখে পুলিশের উপস্থিতিতে তারা তাদেরকে মারতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পুলিশ চলে আসার পর তারা আরও প্রবল হয়ে তাকে ঘর থেকে ধরে নিয়া যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেয়। এ সময় তারা তার বাড়ির সীমানার পিলারের রড কেটে নিয়ে যায়।ফারুক মিয়া আরো বলেন, ইছাক মিয়া ও আব্দুস সালাম গংদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী মামলা রয়েছে। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। তার বাড়ির সীমনা দিতে গিয়ে গ্রামের শালিস বিচারক ও তাদের নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে সালাম গংদের ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে ওয়াল দিতে হয়েছে। সালাম গংদের বিরুদ্ধে বিভিন্ন মামলা তদন্তাধীন আছে বলেও তিনি জানান। সালাম গংরা যে কোন সময় তাকে খুনসহ নানান রকম ক্ষতি সাধনের পায়তারায় লিপ্ত রয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page