১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

নগরকান্দা উপজেলা প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল!প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদার বিল সংক্রান্ত ফাইলে স্বাক্ষরের জন্য উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের হাতে টাকা তুলে দিচ্ছেন।ভিডিওতে ঠিকাদারকে বলতে শোনা যায়,“স্যার রাখেন এইটা স্যার, আমার কাছে পাঁচ হাজার টাকা নাই স্যার, তিন হাজার টাকাই আছে। এইটাই রাখেন। বিলের ফাইল সিগনেচারের সময় ৪৫ হাজার টাকা তো নিলেনই আমার কাছ থেকে।”এ সময় একই ভিডিওতে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেককে বলতে শোনা যায়, “আমি সই করলে ইউএনও সই করবে, আমি সই না করলে ইউএনও ফাইলে সই করবে না।”ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ঠিকাদার, সচেতন নাগরিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতির নগ্ন প্রমাণ হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।উপজেলার ২০২৩-২৪,২০২৪-২৫ অর্থবছরের আরএফ কিউ প্রকল্পের কাজ না করেই টাকা হাতিয়ে নেয় প্রকৌশলী আব্দুল খালেক।এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন “এক বদমাইশ ভিডিও করেছে। আমি তাকে চিনিও না, জানিও না। আন্দাজে কি কয় কি হয়, যা পারে করুক। এগুলো নিয়ে আর এখন কিছু বলার নেই। আমি সব প্রকল্পের কাজ করেছি।ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page