মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে টাকা গুনে নিতে এবং ঘুষ গ্রহণের পর সেবাগ্রহীতাকে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিতে দেখা ও শোনা যায়।মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে একজনের কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনছেন। পরে তিনি সেবাগ্রহীতাকে উদ্দেশ করে বলেন, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে বা কী কাজের বিনিময়ে টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (তহসিলদার) মোঃ সরোয়ার হোসেন বলেন, ” সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার নামে একটা সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয়।এআই দিয়ে করা।অনেকে ভূমি অফিসে আসেন খাজনা দিতে তাদের অনেকেই অশিক্ষিত লোকজন তাদেরকে বুঝাইলে তারা বুজে না। তাদের কাজ করে দিতে হয় এবং তাদের টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়,এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যেই জেলার আরেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


মন্তব্য