২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খুলনা মহানগর প্রতিনিধি>>> প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন,দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকতো।কিন্তু গত ১৫ বছরে সেটা ছিল না।সাংবাদিকতার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।তিনি আজ শুক্রবার বিকেলে খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ান বিয়ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভা প্রধানের বক্তৃতায় একথা বলেন।খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।ফারুক ওয়াসিফ বলেন,গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল।যার কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি।যদি সঠিক সাংবাদিকতা থাকতো,জবাবদিহির জায়গা থাকতো,তাহলে দেশে গণতন্ত্র থাকতো।কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ,দুর্নীতিবাজরা গ্রাস করেছিল।তারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।তিনি আরও বলেন,১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে ৪ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন।আর আগস্টের প্রথম ৪ দিনে ৫ জন সাংবাদিককে হত্যা করা হয়।গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা,নির্যাতন চালনো হয়েছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান।তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা।সাংবাদিকদের দায়িত্ব বেশি।বস্তুনিষ্ঠ সংবাদ দেশ,জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেন,সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে তিনি তথ্যপ্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page